অক্টোবার ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

১৭ মার্চের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করুন

  • Views: 46262
  • Share:
মার্চ ১২, ২০২২ ১৯:৩১ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবভাতা দেওয়ার লক্ষে ১৭ মার্চের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন এমপিওভুক্ত ১৩টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির (শউভাবাক) নেতারা। শনিবার (১২ মার্চ) সংগঠনটির এক ভার্চুয়াল সভায় এ দাবি জানানো হয়।

শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সঞ্চালনায় এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়ালি সভায় শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষে ১৮ ও ১৯ মার্চ প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে দলমত নির্বিশেষে শিক্ষক-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় ভার্চুয়ালি সভায় জোটের উপদেষ্টা ও বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মো. ইউসুফ আল শামীম, যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির মহাসচিব শেখ মো. জসিম উদ্দিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সহ-সভাপতি মো. আবদুর রহমান, বাংলাদেশ শিক্ষক- কর্মচারী জাতীয়করণ মঞ্চের মহাসচিব আবুল বাশার নাদিম, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সহ-সভাপতি শাহ আলম, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশার, বাবেশিকফোর যুগ্ম-মহাসচিব জহিরুল ইসলাম ও মো. মামুনুর রশিদ, বামাশিকফোর সহ-সভাপতি অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান হানিফ ও অমিত অধিকারী এবং বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদসহ শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

user
user
Ad
Ad