কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়, বিএনপির ১১ জনকে বহিষ্কার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ, আশ্রয়-প্রশ্রয় এবং আইনি সহায়তা দেওয়ার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। দলীয় শীর্ষ নেতৃত্বের সতর্কবার্তা অমান্য করায় সম্প্রতি বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশসহ (শোকজ) ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজা এবং সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য আফসর হোসেন।
অঙ্গসংগঠনের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাড়িতে আশ্রয় দেওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের কর্মী আজহারুল ইসলাম সোহাগকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে সহায়তার দায়ে কক্সবাজার জেলা যুবদলের সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের নজরুল ইসলাম ও রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এন এ বাবুল ও মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার বাবুল মিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে তদবির করায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পট পরিবর্তনের পর এবং সম্প্রতি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দলটির পলাতক নেতাকর্মীরা এলাকায় ফেরার চেষ্টা করছেন। অভিযোগ উঠেছে, বিএনপির স্থানীয় কিছু নেতা অর্থের বিনিময়ে বা আত্মীয়তার সূত্রে তাদের আশ্রয় দিচ্ছেন, কমিটিতে পদায়ন করছেন এবং নাশকতা ও হত্যা মামলার আসামিদের থানা বা আদালত থেকে ছাড়িয়ে নিতে তদবির করছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ার দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, পাবনা ও লক্ষ্মীপুরের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় দপ্তরে জমা পড়া লিখিত অভিযোগ যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অভিযোগগুলো যাচাই করে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রমাণ মিললে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, আওয়ামী লীগের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেবল শুরু হয়েছে। সন্ত্রাসী বা নাশকতার মামলার আসামিদের সহযোগিতার প্রমাণ পেলে ভবিষ্যতেও তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
- স্মার্টফোনের ভেতরেই লুকিয়ে থাকতে পারে গুপ্তচর, বুঝবেন যেভাবে
- ৪৭ বছর পর দলীয় লোগো পরির্তনের উদ্যোগ জামায়াতের
- শেষ মুহূর্তের গোলে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ মেসির মায়ামি
- কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়, বিএনপির ১১ জনকে বহিষ্কার
- অধ্যক্ষ-ভিসিদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষা সচিবের
- তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ
- আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্য করার ঘোষণা উপাচার্যের
- নতুন বছরে খারাপ বই পেলে শিক্ষার্থীদের ফেরত দিতে বললেন শিক্ষামন্ত্রী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির সঙ্গে জড়িত, অভিযোগ শিক্ষামন্ত্রীর
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে




MS3 Technology BD