বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
রাজধানীর পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির ডিবি সূত্রে তথ্যটি জানা গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১৪ এর কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। পরে তাকে ২০২২ সালের রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবুল হাসান এসআরবি-১৪ ব্যাটেলিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিএমপির কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় কার্যালয়টিতে। সেখানে নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। এজাহারে ১৭১ নম্বর আসামি আবুল হাসান।
গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
ডিবি সূত্রে আরও জানা গেছে, ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
- বগুড়ায় এমপির নামে আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ
- পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ৮ নির্দেশনা দিল বোর্ড
- বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- ৭ জেলায় নতুন পুলিশ সুপার
- বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
- তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
- সিলেটে বিদ্যুৎ নিয়ে বড় সুখবর
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী




MS3 Technology BD