নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে নতুন পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা হয়েছে। পূর্বে ১:২ অনুপাতে প্রার্থী বাছাই করা হলেও এই পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিদ্যমান নিয়োগ বিধিতে ১:২ অনুপাতে অর্থাৎ একটি পদের জন্য দুইজন প্রার্থীকে উত্তীর্ণ করার বিধান রয়েছে। এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় এভাবেই প্রার্থী বাছাই করা হত। তবে সংশোধন হতে যাওয়া বিধিমালায় ১:৩ অনুপাতে অর্থাৎ একটি পদের বিপরতীতে তিনজন প্রার্থী বাছাই করা হবে।
এনটিআরসিএর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সংশোধিত হতে যাওয়া বিধিমালায় বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ বিধি ৪ এর উপ-বিধি (১) এ এ উল্লিখিত শূন্যপদের পদভিত্তিক নির্বাচনি বা বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করিবে।’ পূর্বের বিধিতে এটি ছিল ‘কর্তৃপক্ষ বিধি ৪ এর উপ-বিধি (১) এ উল্লিখিত শূন্যপদের ১:২ অনুপাতে বিষয় ও পদভিত্তিক নির্বাচনি বা বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করিবে।
উপ-বিধি (৪) এর অধীন ফলাফল প্রকাশের পর উহাতে উত্তীর্ণ প্রার্থীদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করিবে, যাহাতে মোট যাহাতে মোট ৩০ (ত্রিশ) নম্বর থাকিবে এবং পাশ নম্বর পাশ নম্বর হইবে মোট নম্বরের অন্যূন ৪০% হইবে মোট (চল্লিশ শতাংশ) নম্বর।
এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ থাকে সরকার। এ নিয়োগ পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বন্টনে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বিধিমালা নিয়ে আয়োজিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার বিষয়েও সরকার চিন্তা করছে।’
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে সভায় বসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভার একটি সূত্র জানিয়েছে, সিনিয়র সচিব আবদুল খালেক সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যেহেতু সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করছে, শিক্ষকদের চাকরি সরকারি হচ্ছে, তারা সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা পাবেন; সেহেতু তাদের নিয়োগ পদ্ধতি নিয়ে যেন কোন প্রশ্ন তৈরি না হয় সে বিষয়টি দেখতে হবে। এ জন্য নিয়োগ পরীক্ষার নম্বর বৃদ্ধি করা যায় কি না সেটি এনটিআরসিএকে বিবেচনা করতে হবে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ জন্য পরীক্ষার মান কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে মতামত এসেছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধনে আরও সভা হবে। ওই সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।’
এনটিআরসিএর পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি। পরীক্ষা পদ্ধতি আরও কীভাবে উন্নত করা যায়, নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
- বগুড়ায় এমপির নামে আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ
- পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ৮ নির্দেশনা দিল বোর্ড
- বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- ৭ জেলায় নতুন পুলিশ সুপার
- বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
- তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
- সিলেটে বিদ্যুৎ নিয়ে বড় সুখবর
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী




MS3 Technology BD