ইউজিসির সাথে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে ইউনিসেফ
টিবিসি ডেস্ক :: অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে ইউনিসেফ বাংলাদেশ। একই সঙ্গে সংস্থা দুটি চলমান কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বিষয়ক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে।
বুধবার (১ সেপ্টেম্বর) ইউনিসেফের নতুন কান্ট্রি প্রোগ্রামে (২০২২-২০২৬) অন্তর্ভুক্ত করার বিষয়ে ইউনিসেফ বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে একটি দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের ওপর ফেলোশিপ প্রোগ্রাম, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে সভায় ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট ম্যানেজার ইয়াসমিন খান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কোলাবোরেশন (আইসিসি) সেকশনের উপ-পরিচালক সুরাইয়া ফারহানা, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান ও আইসিসি সেকশনের সহকারী পরিচালক মো. মামুন উপস্থিত ছিলেন।
ইউজিসি সচিব তার বক্তব্যে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক কারিকুলাম প্রণয়নে স্থানীয় প্রেক্ষিতসমূহকে প্রাধান্য প্রদান ও দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ইউনিসেফের প্রচেষ্টাকে এগিয়ে নিতে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
- বগুড়ায় এমপির নামে আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ
- পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ৮ নির্দেশনা দিল বোর্ড
- বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- ৭ জেলায় নতুন পুলিশ সুপার
- বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
- তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
- সিলেটে বিদ্যুৎ নিয়ে বড় সুখবর
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী




MS3 Technology BD