নভেম্বার ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক

নভেম্বার ২৫, ২০২৬ ১৭:০৭ Asia/Dhaka
  • Views: 162
  • Share:
সোনার খনি প্লাবিত হয়ে অন্তত ২৬ জন শ্রমিক আটকা

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ সোনার খনি প্লাবিত হয়ে অন্তত ২৬ জন শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) দেশটির পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) প্রবল বৃষ্টিপাতের কারণে নিকটবর্তী একটি নদীর পানি উপচে পড়ে। এতে জাভা দ্বীপের বোগর জেলার একটি উন্মুক্ত সোনার খনি পানিতে তলিয়ে যায়। এ সময় খনিতে কাজ করা শ্রমিকেরা আটকা পড়েন।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, শ্রমিকেরা প্রায় ১০০ মিটার গভীর খনিতে আটকা পড়েছেন। খনিতে প্রবেশের পথ বেশ সরু। এ ছাড়া ভেতরের পরিবেশ পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেন, খনির ভেতরে পানির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রবেশপথের অবস্থা মূল্যায়নে উদ্ধার অভিযানে নিয়োজিত সব দলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযানের অগ্রগতি কিংবা আটকে পড়া শ্রমিকদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে খনির ভেতরে পানির অবস্থা ও প্রবেশপথের প্রতিবন্ধকতা মোকাবিলায় কাজ করছেন উদ্ধারকারীরা।

 

user
user
Ad
Ad