শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং রোধে উদাসীনতা কেন: হাইকোর্ট
টিবিসি ডেস্ক :: বুলিংয়ের শিকার হয়ে মারা যায় ১৬ বছর বয়সী কিশোর আজওয়াদ আহনাফ করিম। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির ছাত্র ছিল। বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা শিক্ষা অফিসারকে উক্ত ঘটনার তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বুলিং’ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বিদ্যালয়ে বুলিং রোধে নীতিমালা বা গাইডলাইন তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন রুলে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুলসহ আদেশ দেন।
‘মোটা বলে সহপাঠী ও শিক্ষকের লাঞ্ছনার শিকার মৃত কিশোরের পরিবার যা বলছে’ শিরোনামে ৮ জুলাই বিবিসির একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে নিষ্ক্রিয়তা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ১৬ আগস্ট একটি রিট করেন।
আদালতে রিটের পক্ষে তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
প্রকাশিত প্রতিবেদনের ভাষ্য, ঢাকায় অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়ায় আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছে যে, স্কুলের সহপাঠী ও শিক্ষকদের বুলিংয়ের শিকার হওয়ার ফলস্বরূপ এ ঘটনা ঘটেছে।
কিশোরের বাবা মো. ফজলুল করিম বলেছেন, তার ছেলের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার কারণে স্কুলে তাকে প্রায় নিয়মিতই বুলিং ও উপহাসের শিকার হতে হতো। পরিবার চায়, স্কুলে বুলিং বন্ধ করার জন্য যেন সরকার ব্যবস্থা নেয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার শিক্ষার্থী ছিল ছেলেটি। তবে সেখানকার কর্তৃপক্ষ বলছে, বুলিংয়ের কোনো অভিযোগ সম্পর্কে তারা অবগত নয়।
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
- বগুড়ায় এমপির নামে আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ
- পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ৮ নির্দেশনা দিল বোর্ড
- বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- ৭ জেলায় নতুন পুলিশ সুপার
- বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
- তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
- সিলেটে বিদ্যুৎ নিয়ে বড় সুখবর
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী




MS3 Technology BD