শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
থাকছে শর্ত শিথিলের বিধান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হবে হবে। তবে বিশেষক্ষেত্রে সরকার সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে এই শর্ত শিথিল করা যাবে।
একই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারী থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
নতুন পরিপত্রে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ ৯টি শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ আগস্টের সংশোধনী) এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪ (২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা বোর্ডগুলোকে উল্লিখিত নির্দেশনা দেয়া হলো।
গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতি: শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হবে। তবে, বিশেষক্ষেত্রে সরকার গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে এই শর্ত শিথিল করতে পারবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়ন: গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি। সমাজসেবক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হতে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য হতে একজনকে সভাপতি মনোনীত করবেন।
ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সভায় উপস্থিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুচ্ছেদ-১ এর শর্ত পূরণ সাপেক্ষে তাদের মধ্য হতে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি-সমাজসেবক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হতে সভাপতি নির্বাচন করতে পারবেন।
এছাড়া, অন্যান্য ক্ষেত্রে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ ৯টি শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪'-এর নির্দেশনা অনুসরণ করতে হবে। পুনর্গঠিত কমিটিগুলোতে (গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি) স্থানীয় পর্যায়ের ৩ জন গণ্যমান্য ব্যক্তিকে (১ জন নারী প্রতিনিধিসহ) সংশ্লিষ্ট কমিটির সভাপতি-আহ্বায়ক কর্তৃক সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন।
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
- বগুড়ায় এমপির নামে আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ
- পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ৮ নির্দেশনা দিল বোর্ড
- বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- ৭ জেলায় নতুন পুলিশ সুপার
- বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
- তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
- সিলেটে বিদ্যুৎ নিয়ে বড় সুখবর
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী




MS3 Technology BD