৭ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাছাই কমিটি বাতিল
ব্যবস্থাপনা কমিটি হালনাগাদ না থাকায় দেশের সাতটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাছাই কমিটি গঠনের আগের আদেশ বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। ফলে বাতিল হওয়া কমিটির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ থাকছে না। তবে নতুন করে নিয়োগ বাছাই কমিটি গঠনের বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করেনি বোর্ড।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌ. বি এম আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি থেকে এই তথ্য জানা যায়।
চিঠি থেকে জানা যায়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের বাধ্যবাধকতা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে ওই ৭টি প্রতিষ্ঠানের হালনাগাদ ব্যবস্থাপনা কমিটি না থাকায় তাদের পূর্বের নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ বাতিল করেছে বোর্ড।
আদেশ বাতিল হওয়া সাতটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি রংপুরের। এগুলো হলো—রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তালুকহাবু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং রংপুর বিএম কলেজ।
এছাড়া টাঙ্গাইলের হাজী আবু হাশেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাজশাহীর বরেন্দ্র মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কুড়িগ্রামের চিলমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং বগুড়ার শহীদ ফজলুল বারী কারিগরি ও বিএম মহাবিদ্যালয়ের নিয়োগ বাছাই কমিটির আদেশও বাতিল করা হয়েছে।
বোর্ডের চিঠিতে প্রতিষ্ঠানগুলোর কোড নম্বরও উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- ১৬০৪৯, ১৬০৩৭, ১৬০৩৪, ০৮০৮৫, ২৩০৭৫, ১৭০৪২ ও ২০০৯০।
জানা গেছে, এসব প্রতিষ্ঠানের জন্য গত ৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বিভিন্ন স্মারকে নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ জারি করেছিল বোর্ড। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ওই আদেশগুলো বাতিল করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠানের অধ্যক্ষের পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
যদিও বাতিল হওয়া নিয়োগ বাছাই কমিটির পরিবর্তে নতুন কমিটি কবে গঠন করা হবে, সে বিষয়ে বোর্ডের চিঠিতে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
- আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে ট্রাইব্রেকার ছাড়াই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
- এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- যুদ্ধের প্রভাবে ৭৩ লাখ মানুষের খাদ্য সরবরাহের পথ বাধাগ্রস্ত
- তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি
- মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
- সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- চরফ্যাশনে বিদ্যালয়ে দুই শিক্ষককে শোকজ
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- নিরাপদ খাদ্য আইন পরিবর্তনের প্রস্তাব, সর্বোচ্চ জরিমানা ১০ লাখ
- ৫২ বলেই ডাবল সেঞ্চুরি!




MS3 Technology BD