কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে খেটে খাওয়া ও দিনমজুর মানুষদের।
সকালে শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় কুয়াশার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসে। রোদের দেখা মেলায় শীতের অনুভূতিও কিছুটা কমে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে রাত এবং ভোরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ সময় ঘন কুয়াশাও পড়ছে। তবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়ায় শীতের অনুভূতি কমে আসে এবং কুয়াশা কেটে যায়।
রিকশাচালক সুজন বলেন, সকালে রিকশা নিয়ে বের হয়ে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। তখন ঠান্ডাও ছিল বেশ। এমন আবহাওয়ায় রিকশা চালিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সামনে শীতের প্রভাব আরও বাড়তে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। একই সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করবে।
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
- সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’
- এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
- শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
- এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
- নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মেহফিল-ই-ইর্তিকায় মুখর যবিপ্রবি
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- চরফ্যাশনে বিদ্যালয়ে দুই শিক্ষককে শোকজ
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- রয়টার্সের প্রতিবেদন: ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ




MS3 Technology BD