৫২ বলেই ডাবল সেঞ্চুরি!
সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড রেকর্ডবুক
মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিয়েছেন এই তরুণ বাঁ-হাতি ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভেঙে গেছে একাধিক রেকর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) যেন ঝড় তুলেছিলেন সূর্যবংশী। মাত্র ৫২ বলেই পূর্ণ করেন দ্বিশতক, গড়ে ফেলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ডও। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসটি ৭ চার ও ২৮ ছক্কায় সাজানো ছিল।
দ্বিশতকের পাশাপাশি এদিন দ্রুততম শতক ও দেড়শ রানের রেকর্ডও নিজের করে নেন সূর্যবংশী। মাত্র ২৮ বলে শতক পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর আগে ২৯ বলে শতক করে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক।
সেঞ্চুরির পরও থামেনি তার ব্যাটিং ঝড়। মাত্র ৪০ বলেই দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়েন। এ ছাড়া এক ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে এই সংস্করণে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের দখলে নেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ডটি ছিল ৮৪ বলে। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙেছেন অবিশ্বাস্য ব্যবধানে।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুত জয়ের পথে এগিয়ে যায় ভারত ‘এ’ দল। তার এক ইনিংসেই ম্যাচের চিত্র বদলে যায়। শেষমেশ ২১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে ভারতীয় যুবারা।
এর আগে, আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন সূর্যবংশী।
- মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
- সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’
- এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
- শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
- এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
- নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মেহফিল-ই-ইর্তিকায় মুখর যবিপ্রবি
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- চরফ্যাশনে বিদ্যালয়ে দুই শিক্ষককে শোকজ
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- নিরাপদ খাদ্য আইন পরিবর্তনের প্রস্তাব, সর্বোচ্চ জরিমানা ১০ লাখ
- ৫২ বলেই ডাবল সেঞ্চুরি!
- মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার




MS3 Technology BD