নভেম্বার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধের প্রভাবে ৭৩ লাখ মানুষের খাদ্য সরবরাহের পথ বাধাগ্রস্ত

সতর্কবার্তা ডব্লিউএফপির
নভেম্বার ২৪, ২০২৬ ১৯:০৪ Asia/Dhaka
  • Views: 593
  • Share:
যুদ্ধের প্রভাবে ৭৩ লাখ মানুষের খাদ্য সরবরাহের পথ বাধাগ্রস্ত

নিউইয়র্ক: মধ্যপ্রাচ্য ও ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ এবং সংঘাতের কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি নৌ-বাণিজ্য পথ অচল হয়ে পড়ায় বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় বাড়তে পারে এবং এতে আরও ৭৩ লাখ মানুষের খাদ্য সহায়তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ।

সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ। তিনি বলেন, হরমুজ প্রণালি, বাব আল মান্দেব প্রণালি এবং কৃষ্ণসাগর এই ৩টি গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতার কারণে খাদ্য রপ্তানি ও কৃষি উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।

তিনি আরও বলেন, সংঘাত বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুজনিত অভিঘাতের সঙ্গে এসব পরিস্থিতি যুক্ত হয়ে খাদ্য উৎপাদন ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

ডব্লিউএফপির আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সংস্থাটির অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে ৭২ কোটি ৭০ লাখ ডলার। এতে বিশ্বজুড়ে ৭৩ লাখ মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

লুক লিন্ডবার্গ বলেন, অতিরিক্ত ব্যয়ের কারণে ডব্লিউএফপির কার্যক্রমের অর্থ সরাসরি কমে যাচ্ছে। এর ফলে আরও কমসংখ্যক পরিবারকে কম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে।

user
user
Ad
Ad