নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মেহফিল-ই-ইর্তিকায় মুখর যবিপ্রবি
"ইসলামি সংস্কৃতির আবহে নবসূর্যের প্রোজ্জ্বল লালিমা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইর্তিকা’২১’।
সোমবার (২৩ নভেম্বর) ইসলামিক কালচারাল সোসাইটি, যবিপ্রবির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।
নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি আয়োজনে ছিল গাইডেন্স সিম্পোজিয়াম, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সিম্পোজিয়ামে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে তরুণ প্রজন্মকে নৈতিকতা ও আমল-নসিহতের পথে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবনে দ্বীন, ঈমান ও আমলের চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিকেল সাড়ে ৩টায় অংশগ্রহণকারীদের মাঝে উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্যাটাগরিভিত্তিক উপহার হিসেবে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে আল-কুরআনুল কারীম, সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, পোলো শার্ট বা চেরি হিজাব, চাবির রিং এবং গিফট ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়া নবীন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝেও আল-কুরআন, পোলো শার্ট বা হিজাব, চাবির রিং ও গিফট ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ‘সীরাহ ৩৬০°: রহমাতুল্লিল আ’লামিন ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ ও ফজর ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সীরাহ প্রতিযোগিতায় সেরা দশ বিজয়ীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন ইইই বিভাগের মো. মেহেদী হাসান, দ্বিতীয় হন ফার্মেসি বিভাগের রহমাতুল্লাহ আল আরাবী এবং তৃতীয় স্থান লাভ করেন ব্যবস্থাপনা বিভাগের মো. আলী কাদের।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘মেহফিল-ই-ইর্তিকা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’। রাত প্রায় ১১টা পর্যন্ত চলা এই পর্বে মনমুগ্ধকর কাওয়ালী ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি ঘটে।
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
- সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’
- এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
- শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
- এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
- নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মেহফিল-ই-ইর্তিকায় মুখর যবিপ্রবি
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- চরফ্যাশনে বিদ্যালয়ে দুই শিক্ষককে শোকজ
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- রয়টার্সের প্রতিবেদন: ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ




MS3 Technology BD