সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
২০২৬ সালের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। এই বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ১৪ হাজার ৪৪৩ জন। এরমধ্যে ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। অর্থাৎ ফল পরিবর্তনের হার ৯.৩৭ শতাংশ।
প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।
এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
- রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
- ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫৮৫৩ জনের ফল পরিবর্তন
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে দুই দিন
- ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল দুই লাখ
- আপিল বিভাগের রায়: ৫ ডিসেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, পদ ৪৯৫
- ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো




MS3 Technology BD