রয়টার্সের প্রতিবেদন: ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার পরিকল্পনার কথা এবারই প্রথম নির্দিষ্ট করে জানালেন শেখ হাসিনা। তার এ ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, দেশটিতে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তিনি নিজেও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
শেখ হাসিনার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।
মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।
এদিকে, নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পাশাপাশি দেশে ফেরার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। এ মাসের শুরুতে তিনি এসব নথির জন্য আবেদন করেন। তার এ পদক্ষেপের পর থেকে বাংলাদেশে সহিংসতা বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
- সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’
- এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
- শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
- এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
- নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মেহফিল-ই-ইর্তিকায় মুখর যবিপ্রবি
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- চরফ্যাশনে বিদ্যালয়ে দুই শিক্ষককে শোকজ
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- রয়টার্সের প্রতিবেদন: ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ




MS3 Technology BD