স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে সুযোগ দিচ্ছে ইতালি
মিলবে বৃত্তি সহ বিভিন্ন ভাতা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিচ্ছে ইতালির পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৮৬৩ সালে প্রতিষ্ঠিত পলিটেকনিকো দি মিলানো ইউরোপের অন্যতম বৃহৎ কারিগরি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও বৃত্তির সুযোগ দিয়ে থাকে।
আবেদন শেষ: ২৮ জানুয়ারি ২০২৭।
স্কলারশিপের সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাবেন।
খাবারের সুবিধা ছাড়া বছরে ৬ হাজার ইউরো বৃত্তি।
খাবারের সুবিধাসহ বছরে ৩ হাজার ইউরো বৃত্তি।
সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুযোগ।
প্রতিদিন এক বেলা বিনা মূল্যে খাবারের সুবিধা।
জীবনযাত্রার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা।
চিকিৎসাসংক্রান্ত সুবিধা।
আবেদনের যোগ্যতা
স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চমাধ্যমিকের সনদ থাকতে হবে।
স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকের সনদ থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তরের সনদ থাকতে হবে।
আবেদনকারীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভাষাগত যোগ্যতা (ইতালীয় বা ইংরেজি) পূরণ করতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় শিক্ষার্থীদের কয়েকটি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
আবেদনকারীর পাসপোর্ট ও ছবি।
জীবনবৃত্তান্ত (সিভি)।
পূরণ করা অনলাইন আবেদনপত্র।
আয় বা আর্থিক বিবরণীর প্রমাণপত্র।
শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
ভাষাগত দক্ষতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
স্টেটমেন্ট অব পারপাস।
অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে)।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত শর্ত ও স্কলারশিপ সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- কুড়িগ্রামে শীতের ঘন কুয়াশায় বিপাকে শ্রমজীবীরা
- সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’
- এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
- শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
- এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
- নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মেহফিল-ই-ইর্তিকায় মুখর যবিপ্রবি
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- চরফ্যাশনে বিদ্যালয়ে দুই শিক্ষককে শোকজ
- ঢাবির ভর্তি পরীক্ষায় যে কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
- রয়টার্সের প্রতিবেদন: ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ




MS3 Technology BD