নভেম্বার ২৩, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, পদ ৪৯৫

নভেম্বার ২৩, ২০২৬ ১১:১০ Asia/Dhaka
  • Views: 20
  • Share:

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন দপ্তরে ৪৯৫ জন এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।

তবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

সম্প্রতি কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক ফরিদা ইয়াছমিন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃত্রিম প্রজনন দপ্তর।

পদের নাম: এআই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১)।

পদসংখ্যা: ৪৯৫টি (প্রতি উপজেলায় একজন করে)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে এ অভিজ্ঞতা থাকতে হবে। কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে সর্বোচ্চ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে বাছাই করা হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।

সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী।

প্রশিক্ষণ: প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে চার মাসের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে দুই মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ গ্রহণের সনদ, মনোনয়নপত্র অথবা প্রশিক্ষণ সমাপ্তির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এ ছাড়া কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত এআই টেকনিশিয়ানরাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরমে অথবা সাদা কাগজে স্বহস্তে লিখে কিংবা টাইপ করে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে। এতে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে। পাশাপাশি নিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম লিখতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগের শর্ত: নির্বাচিত প্রার্থীদের মালামাল সরবরাহের আগে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। প্রতি মাসে কমপক্ষে ৫০টি কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার অঙ্গীকারনামাও দিতে হবে।

কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সময় খামারি বা সুফলভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত এআই ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং প্রতি মাসে কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।

নির্বাচিত কোনো টেকনিশিয়ান স্বেচ্ছায় কাজ বন্ধ করলে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব থেকে অব্যাহতি পেলে গ্রহণ করা মালামাল সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। অসদাচরণ বা কাজে অবহেলা প্রমাণিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চুক্তি বাতিল করা হবে। এ নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে স্থায়ী সরকারি চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না।

পরীক্ষা: বৈধ আবেদনকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। 

পরীক্ষার বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এবং কৃত্রিম প্রজনন দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

user
user
Ad
Ad