রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও তরুণদের এ বিষয়ে সচেতন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারিতে ‘ইয়ুথ অ্যাগেইনস্ট লাং ক্যান্সার: ভিক্টরি থ্রু অ্যাওয়ারনেস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ যেসব ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে ফুসফুসের ক্যান্সার অন্যতম। অনেক সময় অসচেতনতা ও চিহ্নিত না হওয়ার ফলে এই ক্যান্সার প্রাণঘাতি হয়ে দাঁড়ায়। তাই সচেতনতা, জীবনাচারে সতর্কতা ও সময়মত চিকিৎসার মাধ্যমে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ সম্ভব।’’ পাশাপাশি নিয়মিত গবেষণার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে নতুন নতুন ওষুধ আবিস্কারের প্রতি গুরুত্ব দিতে এবং বিষয়টিকে অনুপ্রাণিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।
সেমিনারে ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল আলীম আল বারীর সভাপতিত্বে মূল বক্তব্য প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক অসিম কুমার ঘোষ ও আলোচনা করেন রাবি ফার্মেসী বিভাগের অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট (সেলস, অনকোলজি) পলাশ সরকার। এছাড়াও সেমিনারে ফার্মেসি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক, চিকিৎসক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
- রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
- ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫৮৫৩ জনের ফল পরিবর্তন
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে দুই দিন
- ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল দুই লাখ
- আপিল বিভাগের রায়: ৫ ডিসেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, পদ ৪৯৫
- ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো




MS3 Technology BD