বিধিমালা সংশোধনের উদ্যোগ: শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাড়ছে ভাইভার নম্বর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি এবং বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সে জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে পদায়ন সুপারিশের নিয়মে পরিবর্তন, ভাইভার নম্বর বৃদ্ধিসহ বেশ কিছু নতুন পরিবর্তন আসছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠেয় সভায় পরিবর্তনগুলো চূড়ান্ত হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত খসড়ায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে। পরবর্তীতে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিয়োগের আবেদনে প্রার্থীর পছন্দমতো প্রতিষ্ঠান না পেলে পদায়নের সুপারিশের জন্য কয়েকটি বিষয় অগ্রাধিকার পাবে। সে ক্ষেত্রে নিজ উপজেলার পর, জেলা, বিভাগ পর্যায়ক্রমে দেখা হবে।
এরপরও কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান না পেলে অন্যত্র পদায়ন করা হতে পারে। এ জন্য অবশ্যই প্রার্থীকে আবেদনের সময় ‘আদারস’ সিলেক্ট করে রাখতে হবে। তবে সবক্ষেত্রে নিজ এলাকার কাছের সুপারিশ পাবেন তিনি। এরপর অন্য অপশনগুলো যাচাই করা হবে।
৯ম শিক্ষক নিয়োগের সংশোধিত হতে যাওয়া বিধিমালা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এ বিধিমালায় আবেদনের ক্ষেত্রে ৫টি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা পূর্বের বিধিতে ৭টি ছিল।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বরেও বড় পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে ১০ নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে খসড়ায়। এটি চূড়ান্ত হলে মৌখিত পরীক্ষার নম্বর হতে পারে ৩০। আগে এ নম্বর ছিল ২০। তবে পাস নম্বর ৪০ শতাংশই থাকছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই করা হয়েছে। ফলে বিষয়টি সভায় চূড়ান্ত হতে পারে।’
তিনি বলেন, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করার কারণে বিদ্যমান বিধির কয়েকটি ধারা সংশোধন প্রয়োজন। এ বিষয়গুলোই মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আগামীকাল সোমবার অনুষ্ঠেয় সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।
সূত্রের তথ্য বলছে, আগামী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভাপতিত্ব করবেন।
সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলাম, মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
- রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
- ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫৮৫৩ জনের ফল পরিবর্তন
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে দুই দিন
- ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল দুই লাখ
- আপিল বিভাগের রায়: ৫ ডিসেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, পদ ৪৯৫
- ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো




MS3 Technology BD