নভেম্বার ২৩, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি

নভেম্বার ২৩, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka
  • Views: 1439
  • Share:

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) ৫টি আইসিটি বিষয়ক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রোগ্রামিং ইন পাইথন ও ভিডিও এডিটিং বিষয়ে এসব প্রশিক্ষণ দেওয়া হবে। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিটি কোর্সের মেয়াদ ২০ দিন এবং কোর্স ফি এক হাজার টাকা। 

সম্প্রতি নেকটার, বগুড়ার পরিচালক (যুগ্মসচিব) এ কে এম সরোয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়া।

আবেদন শেষ: ৮ ডিসেম্বর ২০২৬।

প্রশিক্ষণ কোর্স ও মেয়াদ: পাঁচটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সের মেয়াদ ৬০ ঘণ্টা বা ২০ দিন। সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতিবার অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

১. গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ (১৯তম)

২. ডিজিটাল মার্কেটিং (৫১তম)

৩. বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন (৩৫তম)

৪. প্রোগ্রামিং ইন পাইথন (১৮তম)

৫. ভিডিও এডিটিং (২৮তম)

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।

কোর্স ফি: প্রতিটি কোর্সের জন্য ১ হাজার টাকা।

প্রশিক্ষণের সময়সূচি: সব কোর্সের প্রশিক্ষণ শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৬ এবং শেষ হবে ১৪ জানুয়ারি ২০২৭। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ কোর্সের প্রশিক্ষণ চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাকি চারটি কোর্সের প্রশিক্ষণ হবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রশিক্ষণার্থীদের ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যের স্ক্যান কপিসহ অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য নেকটারের https://www.nactar.gov.bd ওয়েবসাইটের রেজিস্ট্রেশন অপশনে অথবা ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা: আবেদনকারীদের ৯ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে অনলাইনে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় আইসিটি, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

ফলাফল ও ভর্তি ফি: ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে নেকটারের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল ও ভর্তি ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সুযোগ-সুবিধা: প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।

যোগাযোগ: প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
খন্দকার মো. নাসিফ সোবহান, গবেষণা সমন্বয়কারী: ০১৬২৭৭৭৩৭০২।

মো. শফিউর রহমান, কম্পিউটার ইঞ্জিনিয়ার: ০১৭২৩৫০৬৭৭০।

মো. মহিউদ্দিন, প্রশিক্ষক (আইসিটি): ০১৭৫০৫৬৪৭৫৬।

এস এম রায়হান, প্রশিক্ষক (কম্পিউটার): ০১৫৬৭৯০৩৬৮০।

আসিফ রহমান, সহকারী ইন্সট্রাক্টর: ০১৫২১৪৬৬৫২১।

user
user
Ad
Ad