৮ দিনে রাবিতে ভর্তির আবেদন সোয়া লাখ ছাড়াল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর বেলা ১২টা থেকে। এরপর ৮ দিনে ১ লাখ ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন জমা পড়ে। এ প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসনাত কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত তিনটি ইউনিটে সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৫১২টি আবেদন জমা পড়েছে।
এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৫৭ হাজার ৫২টি, ‘বি’ ইউনিটে ১৪ হাজার ৫৫৪ এবং ‘সি’ ইউনিটে ৫৯ হাজার ৯০৬টি। তিনি বলেন, ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ (মানবিক) ইউনিট ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা। অন্যদিকে, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকা।
এ বছর ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি' ইউনিটের দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল উত্তর হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০।
- রাবিতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
- ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫৮৫৩ জনের ফল পরিবর্তন
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে দুই দিন
- ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল দুই লাখ
- আপিল বিভাগের রায়: ৫ ডিসেম্বরই হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, পদ ৪৯৫
- ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি
- সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ১৩৫৩ জনের ফল পরিবর্তন
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো




MS3 Technology BD