নভেম্বার ২০, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ দফা বাস্তবায়নের লক্ষ্য জামায়াতের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নভেম্বার ১৯, ২০২৬ ১৬:০২ Asia/Dhaka
  • Views: 2726
  • Share:

৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকর না করে, অগ্রাহ্য করে সরকার একতরফাভাবে বিরোধী দলকে পাশ কাটিয়ে গণরায়ের প্রতি যে অবিচার করছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি সংকট তৈরি হয়েছে। সেই সংকট সংসদেও নিষ্পত্তি হচ্ছে না। রাজপথের আন্দোলনও আমরা অব্যাহত রেখেছি। সরকার যদি সহসা বিষয়টি উপলব্ধি না করে, তাদের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে এই পরিস্থিতি আরও সংকট ঘনীভূত করতে পারে।

 তিনি বলেন, এটা এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ২২টিরও অধিক জেলায় এই সংঘাত ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি এবং সরকারের ব্যর্থতায় এমন একটি অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার আমরা হচ্ছি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-
১. ২১/১১/২০২৬ ইং শনিবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। বাদ জোহর (১:১৫), জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।

২. ২৫/১১/২০২৬ ইং বুধবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল।

৩. ২৫/১১/২০২৬ ইং বুধবার, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

৪. ২৬/১২/২০২৬ ইং বৃহস্পতিবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।

৫. ২৯/১১/২০২৬ ইং রবিবার, ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৬. ৩০/১১/২০২৬ ইং সোমবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।

৭. ০২/১২/২০২৬ ইং বুধবার, পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

৮. ০৬/১২/২০২৬ ইং রবিবার, স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৯. ০৯/১২/২০২৬ ইং বুধবার, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

১০. ১০/১২/২০২৬ ইং বৃহস্পতিবার, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

১১. ১৩/১২/২০২৬ ইং রবিবার, ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

১২. ১৪/১২/২০২৬ ইং সোমবার, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

১৩. মহান বিজয় দিবস পালন:
ক) ১৫/১২/২০২৬ ইং মঙ্গলবার, ঢাকায় আলোচনা সভা।
খ) ১৬/১২/২০২৬ ইং বুধবার, রাজধানীসহ দেশব্যাপী "বিজয় র‍্যালী" আয়োজন করা হবে।

১৪. ১৯/১২/২০২৬ ইং শনিবার, শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

১৫. ২০/১২/২০২৬ ইং রবিবার, চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

১৬. ২১/১২/২০২৬ ইং সোমবার, প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

১৭. ২৩/১২/২০২৬ ইং বুধবার, মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

১৮. ২৬-৩১ ডিসেম্বর, সামাজিক কার্যক্রম: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

user
user
Ad
Ad