২০২৭ সালের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর প্রস্তাব শিক্ষক-অভিভাবক ফোরামের
২০২৭ সালের শিক্ষাপঞ্জিতে শিক্ষা কার্যদিবস বাড়াতে বিভিন্ন ছুটি কমানোর প্রস্তাব দিয়েছে ছাত্র শিক্ষক ও অভিভাবক ফোরাম। প্রস্তাবের মধ্যে রয়েছে রমজানে ২৩ রমজান পর্যন্ত সংক্ষিপ্ত সময়সূচিতে বিদ্যালয়ে পাঠদান চালু রাখা, দুর্গাপূজার ছুটি তিন দিন এবং গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি সাত দিন নির্ধারণ করা।
বুধবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে দেওয়া এক আবেদনে এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এতে ২০২৭ সালের শিক্ষাপঞ্জি প্রণয়নের সময় প্রস্তাবগুলো বিবেচনার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনে বলা হয়, ২০২৬ সালে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বিদ্যালয় বন্ধ ছিল। এতে পাঠ্যসূচি শেষ করতে পিছিয়ে পড়তে হয়েছে। পাশাপাশি এসএসসি, এইচএসসি ও বার্ষিক পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হয়েছে এবং কোচিংনির্ভরতা বেড়েছে।
এ পরিস্থিতি বিবেচনায় ২০২৭ সালের রমজানে ২৩ রমজান পর্যন্ত সংক্ষিপ্ত সময়সূচিতে শ্রেণি কার্যক্রম চালু রাখার প্রস্তাব দিয়েছে ফোরাম। একই সঙ্গে রমজানের শেষ সাত দিনসহ ঈদুল ফিতর উপলক্ষে মোট ১০ দিন ছুটি রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া দুর্গাপূজার ছুটি তিন দিন, গ্রীষ্মকালীন ছুটি সাত দিন এবং শীতকালীন ছুটি সাত দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, কোনো কারণে নির্ধারিত ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে হারানো কর্মদিবস পূরণে ক্ষতিপূরণমূলক ক্লাস নেওয়া এবং পাঠ্যসূচি সমন্বয়ের নির্দেশনা দিতে হবে। ছুটির সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তত্ত্বাবধানে পাঠসহায়তার অভিন্ন নির্দেশিকা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
ফোরামের আবেদনে বলা হয়, অতীতে শিক্ষা কার্যদিবস সীমিত হওয়াসহ বিভিন্ন কারণে শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শিক্ষা কার্যদিবস বাড়ানো প্রয়োজন। এ জন্য ২০২৭ সালের শিক্ষাপঞ্জি প্রণয়নের সময় প্রস্তাবগুলো বিশেষভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD