প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
সরকারি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য প্রতিটি জেলা থেকে খেলার মাঠ রয়েছে বা মাঠ প্রস্তুত/উন্নয়ন করা সম্ভব—এমন একটি করে উপযুক্ত এমপিওভুক্ত মাদ্রাসার তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলার একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশনা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ধারাবাহিকতায় দেশের সব জেলা প্রশাসককে নিজ জেলার একটি করে খেলার মাঠযুক্ত এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা পাঠানোর জন্য পত্র দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কোনো জেলা থেকে এখনো তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়নি।
এ অবস্থায় সংশ্লিষ্ট জেলায় খেলার মাঠ রয়েছে বা মাঠ প্রস্তুত/উন্নয়ন করা সম্ভব—এমন একটি উপযুক্ত এমপিওভুক্ত মাদ্রাসার তথ্য আগামী সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তথ্য পাঠাতে daf@dme.gov.bd অথবা ap-2@dme.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে দ্রুত তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।
- শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
- জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
- শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
- প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
- সরকারি হচ্ছে দেশের আরও এক কলেজ
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ন্যূনতম পাঁচ থেকে ৬ বছর করল সরকার
- বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়া আটক
- ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
- শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
- পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD