জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এবং বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে রয়েছে রাজশাহী বিভাগের ২৩টি স্কুল-কলেজ রয়েছে। এ বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বগুড়ার।
২০২৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের জাতীকরণ হওয়া ও জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে থাকা বগুড়ার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নওগাঁর পাঁচটি, নাটোরের তিনটি, সিরাজগঞ্জের দুটি, চাপাইনবাগঞ্জের দুটি এবং রাজশাহী ও পাবনার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।
জাতীয়করণের তালিকায় থাকা বগুড়ার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- শিবগঞ্জের মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু নারহট্ট বহুমুলী উচ্চ বিদ্যালয়, আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শেরপুরের সীমাবাড়ী সেতারা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বগুড়ার এই নয় শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তালিকায় থাকা নওগাঁর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান হলো- মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মান্দা মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা কালীগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মহাদেবপুর জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়।
জাতীয়করণের তালিকায় থাকা নাটোরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো- লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ এবং নলডাঙ্গার ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়।
তালিকায় থাকা সিরাজগঞ্জ ও চাপাইনবাবগঞ্জের দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াশ তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোমস্তাপুর আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এ ছাড়া পাবনা ও রাজশাহীর একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সুজানগর মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গোদাগাড়ী আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
- শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
- জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
- শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
- প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
- সরকারি হচ্ছে দেশের আরও এক কলেজ
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ন্যূনতম পাঁচ থেকে ৬ বছর করল সরকার
- বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়া আটক
- ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
- শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
- পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD