শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় একটি খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আজ তিনি আউটলেটটিতে সমুচা ও বাখরখানি পার্সেল অর্ডার করেন। পার্সেল দেওয়ার সময় সেখানকার এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত ধরে জোরে চাপ দেন এবং হাতের ওপর নিজের বুড়ো আঙুল ঘষতে থাকেন। একপর্যায়ে অশালীন ভঙ্গিতে মুখ সামনে এগিয়ে এনে তাঁকে জিজ্ঞেস করেন, ‘আর কিছু লাগবে ম্যাম?’
তাৎক্ষণিক হাত সরিয়ে নিয়ে প্রতিবাদ করলে ওই সেলসম্যান বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো তাঁকে ধমকাতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী। পরে বিষয়টি আউটলেটের ম্যানেজারকে জানালেও তিনি ‘বাদ দেন ম্যাডাম’ বলে এড়িয়ে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেনি বলেও অভিযোগ তাঁর।
ঘটনার পর সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই ছাত্রী। তবে প্রক্টর বিষয়টি শুনে বিরক্তি প্রকাশ করেন এবং ক্যাম্পাসের বাইরের ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের দেখার দায়িত্ব নয় বলে মন্তব্য করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, প্রক্টর তাঁকে বলেন, ‘যে ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করে প্রক্টর অফিসে অভিযোগ দিতে।’
ভুক্তভোগী আরও বলেন, পুরো কথোপকথনে প্রক্টর তাঁকে ধমকাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে বলেন, ‘স্যার, আমি মাত্রই একটা খারাপ ঘটনার শিকার হয়েছি। আপনার এমন কথায় আমার মন আরও খারাপ হয়ে যাচ্ছে।’ জবাবে প্রক্টর বলেন, ‘আমার মনের ভালো-খারাপের দায়িত্ব উনাদের দেওয়া হয়নি।’
প্রক্টরের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ‘যৌন হয়রানির শিকার এবং প্রক্টরের আচরণ’ শিরোনামে পোস্ট দেন ওই শিক্ষার্থী। পোস্টটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রক্টরের জবাবদিহি চেয়ে প্রক্টর অফিসে যান। এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়াসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে করা আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি চাচ্ছিলাম উনি উনার আচরণের বিষয়টি স্বীকার করুন। উনি বিষয়টি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী প্রক্টর অফিসে সাহায্য চেয়ে যেন এমন হয়রানির শিকার না হন এবং প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝে পদক্ষেপ নেয়। এছাড়া হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।’
হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘আইন অনুসারে ভুক্তভোগীকে আগে থানায় জিডি করতে হবে। জিডি করার পর আমাদের কাছে আবেদন করলে আমরা পুলিশকে চাপ প্রয়োগ করব, যাতে অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জিডির আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।’
এ সময় উপস্থিত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, তাই ভুক্তভোগী অভিযোগ না করলে বিষয়টির বৈধতা কমে যায়। ভুক্তভোগী জিডি করে আসলে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে।’
এদিকে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা থেকে ফেরার পথেই অভিযোগ আসা আউটলেটে গিয়েছি। তাদের ম্যানেজার ও সিলেট বিভাগের দায়িত্বে যিনি আছেন, তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে কথা বলেছি। এছাড়া জালালাবাদ থানার ওসি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা হয়েছে।’
- শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
- জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
- শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
- প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
- সরকারি হচ্ছে দেশের আরও এক কলেজ
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ন্যূনতম পাঁচ থেকে ৬ বছর করল সরকার
- বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়া আটক
- ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
- শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
- পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD