বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়া আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়াকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় এলাকায় তাঁকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ফাহিম শাহরিয়ারকে চলাচল করতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তিনি কিছুটা ঘাবড়ে যান এবং অসংলগ্ন উত্তর দেন। পরে তাঁকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় বাকৃবিতেও এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা চলছে। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর চেষ্টা করা হয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সোচ্চার রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রক্টরিয়াল বডি কাজ করছে। দুপুরের দিকে ঘটনা সম্পর্কে জানার সাথে সাথে অভিযুক্তকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। সেখানে সে লিখিত দেয় যে সে কোনো ধরণের সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শাফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
- শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
- জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
- শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
- প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
- সরকারি হচ্ছে দেশের আরও এক কলেজ
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ন্যূনতম পাঁচ থেকে ৬ বছর করল সরকার
- বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়া আটক
- ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
- শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
- পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD