এমপিওভুক্ত হলেন স্কুল-কলেজে কর্মরত ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন, যার মধ্যে স্কুল পর্যায়ে ২৭২ জন এবং কলেজ পর্যায়ে ১০৪ জন রয়েছেন। এছাড়া বিএড স্কেলে মোট ১ হাজার ৫৯৪ জন।
যার মধ্যে সবাই স্কুল পর্যায়ের। আর উচ্চতর গ্রেড বা টাইম স্কেলে মোট ৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে স্কুলে ৫ হাজার ১৬৯ জন ও কলেজ ৩০৫ জন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সারা দেশে নিষ্পত্তির অপেক্ষায় থাকা বকেয়া আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮১টি। এর মধ্যে স্কুলে ২ হাজার ৮৯৩ ও কলেজ ৬৪৮টি।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যান
ঢাকা অঞ্চল: এই অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুল পর্যায়ে ৪০ জন ও কলেজ পর্যায়ে ২৯ জন। এছাড়া বিএড স্কেলে ২৫৫ জন এবং উচ্চতর গ্রেড/টাইম স্কেলে ৪৪৩ জন (স্কুল) ও ২০ জন (কলেজ) রয়েছেন। এখানে বকেয়া আবেদন রয়েছে ৩ ৭৭টি (স্কুল) ও ১১৫টি (কলেজ)। মোট আবেদন জমা পড়েছে স্কুল পর্যায়ে ১২৯৬টি এবং কলেজে ২৫৫টি।
রাজশাহী অঞ্চল: রাজশাহী অঞ্চলে নতুন এমপিওভুক্ত হয়েছেন স্কুল পর্যায়ে ৭৫ জন ও কলেজ পর্যায়ে ৩৪ জন। বিএড স্কেল পেয়েছেন ৩০০ জন স্কুল শিক্ষক। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন ৪৮৪ জন স্কুল শিক্ষক ও ৭৪ জন কলেজ শিক্ষক। এই অঞ্চলে বকেয়া রয়েছে যথাক্রমে ৪১৯টি (স্কুল) ও ১৩৭টি (কলেজ) আবেদন। মোট আবেদন পড়েছে ২০০২টি (স্কুল) ও ৪৩৫টি (কলেজ)।
রংপুর অঞ্চল: রংপুর বিভাগে নতুন এমপিও পেয়েছেন স্কুল ৭৭ জন ও কলেজ ১০ জন। বিএড স্কেল ২৬৬ জন এবং উচ্চতর স্কেল ৬৭২ জন (স্কুল) ও ৩২ জন (কলেজ) পেয়েছেন। বকেয়া আবেদন রয়েছে ৩৫৫টি (স্কুল) ও ১১৮টি (কলেজ)। মোট আবেদন জমা পড়েছে ১৭০৮টি (স্কুল) ও ২৫৫টি (কলেজ)।
খুলনা অঞ্চল: খুলনা অঞ্চলে নতুন এমপিও পেলেন স্কুল ১৪ জন ও কলেজ ১৪ জন। বিএড স্কেলে ১১৫ জন এবং উচ্চতর গ্রেড/টাইম স্কেলে ১২৩৩ জন (স্কুল) ও ৮২ জন (কলেজ) অন্তর্ভুক্ত হয়েছেন। বকেয়া রয়েছে ৩২৪টি (স্কুল) ও ৮২টি (কলেজ) আবেদন। মোট আবেদন ১৫৫৪টি (স্কুল) ও ২১২টি (কলেজ)।
এছাড়া বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও সমান্তরালভাবে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক-কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে মোট ১১৬৫টি (স্কুল) ও ৯০টি (কলেজ), কুমিল্লায় ৯২২টি (স্কুল) ও ১৩৪টি (কলেজ), চট্টগ্রামে ৫৯৭টি (স্কুল) ও ১০৭টি (কলেজ), বরিশালে ১২০৬টি (স্কুল) ও ২৮৫টি (কলেজ) এবং সিলেটে ৪২৩টি (স্কুল) ও ৭৬টি (কলেজ) মোট আবেদন নিষ্পত্তি হয়েছে।
- ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য
- মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
- রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
- পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
- মাদ্রাসাতে ললিপপ খাওয়ার অপরাধে বেত দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ
- শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ ৪ অনুষ্ঠানের নির্দেশ
- ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহদী আমিন
- ঢাবির ভর্তিতে ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত


MS3 Technology BD