শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন 'সি'-এর গণিত বিভাগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি ছাড়াও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, মুরারিচাঁদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় স্নাতকে অধ্যয়নরত ২৩ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। এই মেধাতালিকার সেরা ১০ জন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে বলে জানান সিলেট অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর সদস্য সচিব অধ্যাপক মো. মতিয়ার রহমান।
মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ১০ শিক্ষার্থী হলেন-নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নাইমুল ইসলাম মারুফ, শাবিপ্রবির এলা আক্তার, আফফুন জামান সাকিব, সামি সাদিক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মওলা তাইমুম, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মো. মুজাহিদুর রহমান, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মো. সাঈদ আল মাহবুব, সুবিপ্রবির শাহ গাইরুল, শাবিপ্রবির শাহিন আলম ও এনাভা আহমেদ চৌধুরী। অলিম্পিয়াড শেষে সেরা প্রতিযোগীদের মাঝে ওইদিন বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়।
এ অলিম্পিয়াডের আহ্বায়ক ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. মতিয়ার রহমান। বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
- শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
- জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান
- শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
- প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
- সরকারি হচ্ছে দেশের আরও এক কলেজ
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ন্যূনতম পাঁচ থেকে ৬ বছর করল সরকার
- বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়া আটক
- ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
- শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
- পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD