২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। তথ্য এন্ট্রি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের পূরণ করা ফরম জমা দেওয়া যাবে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতির জন্য ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত যেসব আলিম শ্রেণির (আলিম পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের রেজিস্ট্রেশনের সুযোগ বিশেষ বিবেচনায় নির্দেশক্রমে বর্ধিত করা হলো। এ বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বাদ পড়া শিক্ষার্থীরা ১-১৫ নভেম্বর ২০২৬ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও ফি জমা আবশ্যক।
এতে বলা হয়, কার্যক্রম সম্পন্ন করার জন্য যেকোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd-তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। অতঃপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীসংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি দিতে হবে। নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রি করা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, বিলম্ব ফি পরিশোধের মাধ্যমে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ, বিষয় ও ছবি সংশোধনপ্রক্রিয়া চলমান রয়েছে। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
- চীনে সরকারি স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
- ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
- ২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
- ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
- ৬৫ শিক্ষার্থীর ৫০ জনই ফেল, অধ্যক্ষের পদত্যাগ চাইলেন এলাকাবাসী
- জবি শিক্ষার্থীদের দাবি-দাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
- সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
- শাবিপ্রবির কুমিল্লা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজ, সম্পাদক তুহিন
- প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ
- র্যাগিং, মারধর, হয়রানির অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD