নভেম্বার ২, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির কুমিল্লা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজ, সম্পাদক তুহিন

নভেম্বার ২, ২০২৬ ১৪:৩১ Asia/Dhaka
  • Views: 52
  • Share:
সভাপতি মো. মাহফুজ এবং সাধারণ সম্পাদক মো. আজমাইন আরাফ তুহিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) 'কুমিল্লা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন'-এর ৭ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. মাহফুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আজমাইন আরাফ তুহিন মনোনীত হয়েছেন।


রবিবার (১ নভেম্বর ২০২৬) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী সাফায়েত যৌথভাবে এ কমিটি ঘোষণা করেন।


নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ইয়ারুব ভূঁইয়া ও মোহাম্মদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফফাত, জাহিদুল ইসলাম, হাসান ইসলাম রকি এবং তায়েস রাজি।


কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ তাহমিদ হায়দার, দপ্তর সম্পাদক তানভীর হোসেন হৃদয়, সহ-দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মনোয়ার মুশফিক।


প্রকাশনা সম্পাদক সানজানা আক্তার, সহ-প্রকাশনা সম্পাদক তানজিলা ইকরা, প্রচার সম্পাদক কারীব আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আব্দুস সাত্তার শ্রাবণ, সাংস্কৃতিক সম্পাদক তানজিনা আক্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইফউদ্দিন চৌধুরী সিয়াম, ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান এবং সহ-ক্রীড়া সম্পাদক শাহরিয়ার আজিম রাফি দায়িত্ব পেয়েছেন।


এছাড়া সমাজসেবা সম্পাদক পদে আসাদুল্লাহিল গালিব, সহ-সমাজসেবা সম্পাদক শাহিন আলম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ নাজমুল হাসান, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক দিগন্ত পাল, মিডিয়া সম্পাদক শাওন উদ্দিন শামীম, সহ-মিডিয়া সম্পাদক বিশাল চন্দ্র দাস, আইটি সম্পাদক সিয়াম মাহমুদ নোবেল এবং সহ-আইটি সম্পাদক হিসেবে আহমেদ রাজিন মানসুর মনোনীত হয়েছেন।


কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন-মো. মুনতাসিম ফুয়াদ, মাহমুদ হাসান সামি, আনিকা তাসফিয়া, ইসরাত নূর হান্না, মো. মাহমুদুর রহমান, মো. মারুফ হাসান এবং নূর মোহাম্মদ রাফিদ।


সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে সাস্টে কুমিল্লা অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং তাদের অধিকার ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা পালন করবে।

user
user
Ad
Ad