গোয়াইনঘাটে দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায়
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদ। দীর্ঘ কর্মজীবনের অবদান ও শিক্ষার্থীদের জীবন গঠনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে দেওয়া হয়েছে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও গভর্নিং বডির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালনা কমিটির সভাপতি মনজুর আহমদ।
সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম আজাদ এবং যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন ও জুবের আহমদ।
বক্তারা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অধ্যক্ষ আব্দুছ শহীদের দীর্ঘ কর্মজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর নিষ্ঠা, অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাবেক শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ আব্দুছ শহীদ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষপর্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও তাঁর শিক্ষা, আদর্শ ও শিক্ষার্থীদের জীবনে রেখে যাওয়া অবদান আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
- চীনে সরকারি স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
- ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
- ২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
- ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
- ৬৫ শিক্ষার্থীর ৫০ জনই ফেল, অধ্যক্ষের পদত্যাগ চাইলেন এলাকাবাসী
- জবি শিক্ষার্থীদের দাবি-দাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
- সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
- শাবিপ্রবির কুমিল্লা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজ, সম্পাদক তুহিন
- প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ
- র্যাগিং, মারধর, হয়রানির অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD