ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর রহমান
বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটাতো মাদ্রাসা একটা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?
আজ শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এ কথা বলেন বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত বক্তব্য দেওয়া এই রাজনৈতিক নেতা।
ফজলুর রহমান মূলত একজন সিনিয়র আইনজীবী। তিনি বিএনপির চেয়ারপারর্সনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা। তবে তিনি এক সময় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়— এটা কি শিক্ষাপ্রতিষ্ঠান? কি ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তানের। আজকে যাই হোক সেই দিনের আন্দোলনের কথাই আমি বলছি।
‘‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে শিক্ষায় মুক্তি— সেই ১৯২৭ সন, ১৯২৮ সন, ১৯২৯ সন, ১৯৩০ সন, আব্দুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিল। তাদের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে সেই মুজাফর আহমদ চৌধুরীদের মত লোক। নীলিমা ইব্রাহিমদের মত লোক, ড. নাজমা চৌধুরীর মত লোক। যত আছে সেই আহমদ শরীফদের মত লোক হুমায়ন আজাদদের মত লোক, হুমায়ন আহমদদের মত লোক।’’
তিনি বলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতা বিরোধী অমানুষদের একটা কারখানা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসারি করা? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।
- সিলেট শহীদ মিনারে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে হয়রানিমূলক তদন্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- এবছর ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
- এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর রহমান
- ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, ক্ষোভ প্রকাশ ডাকসু ভিপির
- জিপিএ ৫ প্রাপ্ত ৩০০ অসহায় নারী শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী
- ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ
- এইচএসসি ফল প্রকাশ আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে...
- আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার, একাট্টা সকল শিক্ষক সংগঠন
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD