শাবিপ্রবির ২৮ বিভাগের শীর্ষ ৫ মেধাবীদের নিয়ে শিবিরের সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২৮টি বিভাগের ১ম থেকে ৫ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘প্রমিসিং অ্যাকাডেমিকস ফ্যালিসিটেশন ২০২৬' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বাংলা বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক রেজাউল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ শাখা শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে হুমায়রা জান্নাত ইমি বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই নিজের মেধা ও পরিশ্রমের ফলে শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। এই ধরনের আয়োজন আমাদের আগামী দিনে অ্যাকাডেমিক ও গবেষণামূলক কাজে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা যেন অর্জিত জ্ঞান দিয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারি, সে জন্য সবার দোয়া চাই।"
সংবর্ধনা প্রাপ্ত আরেক শিক্ষার্থী তানভীর রহমান বলেন, "অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের ভবিষ্যতের ক্যারিয়ার ও উচ্চশিক্ষার পরিকল্পনা গঠনে খুব কাজে দেবে। বিশেষ করে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সফট স্কিল ও নৈতিক মূল্যবোধ চর্চার যে বিষয়টি গুরুত্ব পেয়েছে, তা আমাদের আগামীর পথচলাকে আরও সুসংহত করবে। আমাদের প্রত্যাশা থাকবে শিবির যেন এই ধরনের আয়োজন অব্যহত রাখে"
প্রোগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশ্য ড. আতিয়ার রহমান বলেন, "তোমরা জাতির কর্ণধার। তোমাদের মাধ্যমে নতুন বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। তাই পড়াশোনা ও গবেষণায় ফোকাস করতে হবে। নিজেকে আগামী প্রজন্মের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিজেদেরকে সফট স্কিল অর্জন করতে হবে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের একজন ভালো নাগরিক হতে হবে।"
তিনি শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের জন্য আহ্বান জানান।
- সিলেট শহীদ মিনারে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে হয়রানিমূলক তদন্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- এবছর ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
- এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর রহমান
- ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, ক্ষোভ প্রকাশ ডাকসু ভিপির
- জিপিএ ৫ প্রাপ্ত ৩০০ অসহায় নারী শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী
- ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ
- এইচএসসি ফল প্রকাশ আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে...
- আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার, একাট্টা সকল শিক্ষক সংগঠন
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD