ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, ক্ষোভ প্রকাশ ডাকসু ভিপির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি ফজলুর রহমানকে বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাকে সংসদ সদস্য বানানোয় এ মন্তব্যের দায় বিএনপিও এড়াতে পারেনা বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাকশাল নেতা এবং বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সাদিক কায়েম বলেন, দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ হিসেবে আখ্যায়িত করা চরম দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ ও নিন্দনীয়। ফজলুর রহমান বাকশাল ত্যাগ করলেও বাকশালি আদর্শ ও ঘৃণার চর্চা থেকে বের হতে পারেননি।
তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিকভাবে হেয় করা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের উগ্রবাদী ও জঙ্গিবাদী মানসিকতার দায়ভার তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া বিএনপিও এড়াতে পারে না।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, তাকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
- সিলেট শহীদ মিনারে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে হয়রানিমূলক তদন্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- এবছর ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
- এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর রহমান
- ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, ক্ষোভ প্রকাশ ডাকসু ভিপির
- জিপিএ ৫ প্রাপ্ত ৩০০ অসহায় নারী শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী
- ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ
- এইচএসসি ফল প্রকাশ আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে...
- আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার, একাট্টা সকল শিক্ষক সংগঠন
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD