জিপিএ ৫ প্রাপ্ত ৩০০ অসহায় নারী শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ মহিলা, কর্মজীবী নারী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মোট ৩০০ জনের মাঝে সেলাই মেশিন ও ফলজ বৃক্ষ বিতরণ করেন।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ লক্ষ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক। বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না। দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাইলাতুল হোসেন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।
- সিলেট শহীদ মিনারে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে হয়রানিমূলক তদন্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- এবছর ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
- এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর রহমান
- ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, ক্ষোভ প্রকাশ ডাকসু ভিপির
- জিপিএ ৫ প্রাপ্ত ৩০০ অসহায় নারী শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী
- ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ
- এইচএসসি ফল প্রকাশ আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে...
- আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার, একাট্টা সকল শিক্ষক সংগঠন
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD