টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় শবনম ফারিয়া মাহি (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহি রামকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের ঢালারমুখ এলাকার মালয়েশিয়াপ্রবাসী আবছার কামালের মেয়ে।
এ দুর্ঘটনার পর সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক রুপালি বাংলাদেশ কে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত টমটমচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- পাঁচ বছরে এক কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য দক্ষ শ্রমিক তৈরি করতে হবে
- ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত
- টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
- এবার জানুয়ারির আগেই প্রাথমিকের বই পাচ্ছে শিশুরা
- শিক্ষাব্যবস্থা উন্নত করতে পারলে আগামী দিনে সন্তানরাই দেশ গড়ে তুলবে
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আল্লাহ কেন মানুষকে বিপদ এবং অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন?
- সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শিক্ষক-কর্মচারী
- ৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউট: মাভাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড


MS3 Technology BD