বিশ্বনাথে ২ পক্ষের সংঘর্ষে আহত ১জনের মৃত্যু, আটক- ৩
টিবিসি ডেস্ক: সিলেটের বিশ্বনাথের পল্লীতে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মনফর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। গত মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ঘটনায় গত মঙ্গলবার রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের রাজিবুল মিয়া বাদি হয়ে ৩৭জনের নাম উল্লেখ করে আরও ৩০/৩২জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ৩ এজাহার নামীয় আসামীকে মঙ্গলবার রাতে থানা পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ছাইদুল মিয়া (২৯), শাহীন মিয়া (২৭), একই গ্রামের তছির উদ্দিনের ছেলে সালমান আহমদ কাঞ্চন (২৫)। গ্রেফতারকৃতদের আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এদিকে গতকাল বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৬ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা প্রথমে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হন। এরই মধ্যে গুরুত্বর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে শাহজাহান মিয়ার পক্ষের আহত মনফর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
- স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি
- ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই
- খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
- কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
- উচ্চতর গ্রেডে বৈষম্য নিরসনের দাবিতে দুই মাসের আলটিমেটাম শিক্ষকদের
- বিশ্বনাথে ২ পক্ষের সংঘর্ষে আহত ১জনের মৃত্যু, আটক- ৩
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সরকারের শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের সন্তানরা
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
- ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার সহ্য করা হবে না: আইনমন্ত্রী
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা


MS3 Technology BD