অক্টোবার ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

ফের পেছালো প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন

  • Views: 552
  • Share:
অক্টোবার ৮, ২০২৬ ২০:৩৪ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের সময়সীমা আরো একবার বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ অক্টোবরের পরিবর্তে ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ ১১ অক্টোবর পরিবর্তে ১৮ অক্টোবর নির্ধারণ ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ১৫ অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করার নির্দেশনা পাওয়া গেছে। সে মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এমন অবস্থায়, ১ অক্টোবর যোগদানকৃত শিক্ষকদের পদায়ন আদেশ ১১ অক্টোবরের পরিবর্তে ১৮ অক্টোবর নির্ধারণ ও একইসঙ্গে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ১৫ অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হলো।

user
user
Ad
Ad