চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই
টিবিসি ডেস্ক :: আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি স্কুলগুলোতে বছরজুড়ে খেলাধুলার আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘খেলাধুলা’ বই তুলে দেওয়া হবে।
আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট স্কুল পর্যায়েও চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, ‘আমরা শুধু বছরব্যাপী পড়াশোনা করব না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও থাকবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হক মইন ও আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন,
বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- দুর্গম চরাঞ্চলে স্থাপন হচ্ছে ভাসমান স্কুল
- চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই
- প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
- ফের পেছালো প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন
- প্রধানমন্ত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই: রিজভী
- শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি
- জাতীয়করণ না হওয়া পর্যন্ত এমপিও শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
- আজ রাতে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD