প্রধানমন্ত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই: রিজভী
টিবিসি ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছু দিন সময় লাগবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান মা খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ন্যায্য দাবি থেকে শিক্ষক সমাজ বঞ্চিত হবে না। শিক্ষা কার্যক্রমকে রাজনীতিকরণ করলে ধ্বংস অনিবার্য। যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।
তিনি আরও বলেন, দেশে গুণগত শিক্ষা প্রয়োজন। সঠিক পাঠদানের অনেক অভাব হচ্ছে। দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এতে সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার, এ কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
- দুর্গম চরাঞ্চলে স্থাপন হচ্ছে ভাসমান স্কুল
- চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই
- প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
- ফের পেছালো প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন
- প্রধানমন্ত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই: রিজভী
- শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি
- জাতীয়করণ না হওয়া পর্যন্ত এমপিও শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
- আজ রাতে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD