অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
টিবিসি ডেস্ক :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারেনি ভোলার চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিষয়ে কোনো বদলি আদেশও প্রকাশ করা হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চরফ্যাশনে সহকারী শিক্ষক বদলির জন্য অর্ধশতাধিকের বেশি আবেদন জমা পড়ে। আবেদনগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করে বদলি কমিটির কাছে উপস্থাপন করা হলেও অতিরিক্ত সুপারিশসহ বিভিন্ন জটিলতার কারণে কমিটি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. আবদুস সাত্তার জানান, অর্ধশতাধিকের বেশি আবেদন জমা পড়েছিল। সেগুলো নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করে কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে সভাপতি করে বদলি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় বিএনপি নেতা কাজী মঞ্জুর, প্রিন্স মহাজন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের। তিনি নিজে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি সংক্রান্ত সভা আহ্বান করা হয়। তবে কমিটির সদস্য প্রিন্স মহাজন ঢাকায় অবস্থান করায় সভায় উপস্থিত ছিলেন না। সভায় বদলি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
৩০ সেপ্টেম্বরই বদলির শেষ সময় ছিল এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “অতিরিক্ত সুপারিশ থাকায় আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।”
এদিকে ১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বদলি সংক্রান্ত কোনো আদেশ প্রকাশ করা হয়নি।
বিষয়টি নিয়ে ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর পর্যন্ত বদলি সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি। তিনি বলেন, বিভিন্ন সমস্যার কারণে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নির্ধারিত সময়ে বদলি আদেশ দিতে পারেনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD