লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
টিবিসি ডেস্ক :: সদ্য নিয়োগপত্র পাওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের পদায়ন স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে লটারির উদ্যোগ নেওয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সূত্র বলছে, পদায়নের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে একাধিক বিদ্যালয়ের পছন্দক্রম নেওয়া হতে পারে। এরপর বিদ্যালয়গুলোর শূন্যপদ এবং শিক্ষকদের পছন্দক্রম বিবেচনায় নিয়ে পদায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
জানা যায়, ইতোমধ্যেই নীলফামারী জেলার ছয় উপজেলায় নিয়োগপত্র পাওয়া সহকারী শিক্ষকদের পদায়ন লটারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ যোগদান করা শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের জন্য লটারি অনুষ্ঠিত হবে। নীলফামারী জেলার ছয় উপজেলার যোগদান করা সহকারী শিক্ষকরা এতে অংশ নেবেন।
সূচি অনুযায়ী, কিশোরগঞ্জ উপজেলার লটারি হবে সকাল ১০টায়। ডিমলা উপজেলার সকাল ১১টায়, ডোমারের সকাল ১১টা ৩০ মিনিটে, সদর উপজেলার দুপুর ১২টায়, সৈয়দপুরের দুপুর ১২টা ৩০ মিনিটে এবং জলঢাকা উপজেলার লটারি হবে দুপুর ১টায়।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সহকারী শিক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লটারিতে অংশ নিতে বলা হয়েছে। লটারিতে পদায়ন নির্ধারণের পর সেখান থেকেই পদায়ন আদেশ গ্রহণ করতে হবে। তবে প্রাথমিক সহকারী শিক্ষকদের পদায়নে দেশের সব জেলায় একইভাবে লটারি পদ্ধতি অনুসরণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
লটারির মাধ্যমে পদায়ন হলেও নিকটবর্তী বিদ্যালয়ে পদ খালি থাকা সাপেক্ষে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। অর্থাৎ, কোনো প্রার্থীর নিজ উপজেলায় কাছাকাছি বিদ্যালয়ে পদ শূন্য থাকলে লটারির মাধ্যমে ওই এলাকার বিদ্যালয়ে পদায়নের সুযোগ রাখা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সংশ্লিষ্টদের মতে, এমন পদ্ধতি চালু হলে পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়তে পারে। একই সঙ্গে ব্যক্তিগত প্রভাব বা অনানুষ্ঠানিক তদবিরের সুযোগ কমার পাশাপাশি শিক্ষকদের প্রকাশিত পছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে প্রশাসনিক সিদ্ধান্তের গ্রহণযোগ্যতাও বাড়তে পারে।
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ২০ হাজার পিস ইয়াবা মিললছাত্রী হোস্টেল কক্ষে, আটক ছাত্রী
- প্রাথমিকের সব শিক্ষক পাচ্ছেন এআই প্রশিক্ষণ
- ‘শাড়ির আঁচল উড়িয়ে’ ভিডিও বানানো সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক
- যে কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD