বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
ডেস্ক নিউজ :: চলতি অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। আসন্ন এই দুই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আফগানিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রহমত শাহ। এর আগে হাশমতউল্লাহ শহীদিকে সরিয়ে রহমতের হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়।
রহমতের নেতৃত্বাধীন টেস্ট দলে একমাত্র নতুন মুখ রাহমানউল্লাহ জাদরান। প্রথমবারের মতো আফগানিস্তানের জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫ দশমিক ৭৮ গড়ে তার সংগ্রহ ২ হাজার ২৯০ রান। এর মধ্যে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিও রয়েছে। সর্বশেষ ৪টি প্রথম শ্রেণির ম্যাচে দুটি ফিফটিও করেছেন তিনি।
আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে আফগানিস্তান।
এদিকে ত্রিদেশীয় সিরিজের দলে মোহাম্মদ নবী, রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইসহ আফগানিস্তানের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্রিকেটারই রয়েছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতির এই সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
আফগানিস্তানের টেস্ট দল:
রহমত শাহ (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, ইকরাম আলী-খিল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম শাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।
রিজার্ভ: বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।
ওয়ানডে দল:
রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলী-খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোগে, এএম গাজনফার, বিলাল সামি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ২০ হাজার পিস ইয়াবা মিললছাত্রী হোস্টেল কক্ষে, আটক ছাত্রী
- প্রাথমিকের সব শিক্ষক পাচ্ছেন এআই প্রশিক্ষণ
- ‘শাড়ির আঁচল উড়িয়ে’ ভিডিও বানানো সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক
- যে কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD