অক্টোবার ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব

  • Views: 1041
  • Share:
অক্টোবার ১, ২০২৬ ১৮:৫৫ Asia/Dhaka

টিবিসি ডেস্ক ::  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেছেন, এক প্রজ্ঞাপনেএমপিওভুক্ত শিক্ষকরা পে -স্কেলের আওতায় আসবেন। আলাদা প্রজ্ঞাপন দরকার হবেনা। সরকারি চাকরিজীবীরা যে সুবিধা পাবেন, শিক্ষকরাও ঠিক তাই পাবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার।

বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার। সরকারিকৃত কলেজের শিক্ষকরা বদলির সুবিধা পাবেন। নীতিমালা হচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার শুধু শিক্ষক নয়, জাতির বিবেক।

ব্যাংকখাতে লোনসহ অন্যান্য দুর্ঘটনা থাকা সত্ত্বেও আমরা দ্বিধান্বিত ছিলাম আমাদের ঠিকমতো বেতন-ভাতা হবে কিনা। কিন্তু এই সরকার আন্তরিকতার সঙ্গে বেতন-ভাতা নিশ্চিত করার সঙ্গে-সঙ্গে আমাদের এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বাজেটে নতুন পে-স্কেলের বিষয়টি নিশ্চিত করেছে। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে-স্কেলের জন্য আলাদা গেজেট হবে। কিন্তু সেটা হবে না একই গেজেটে শিক্ষকরা বেতন-ভাতা পাবেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এ সরকারের আন্তরিকতার কারণে। এ পে-স্কেল ঘোষণা করায় আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারি।

এর আগে গতকাল মঙ্গলবার এমপিও শিক্ষকদের পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে দৈনিক শিক্ষাডটকম। সেখানে বলা হয়, সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের সুবিধা পেতে আলাদা কোনো প্রজ্ঞাপন জারি করতে হবে না।

user
user
Ad
Ad