যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
টিবিসি ডেস্ক :: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন পাওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে এখনো বেতন পাননি তারা। শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহসম্পতিবার (০১ অক্টোবর) মাউশির একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা অনুমোদন হয়েছে। তবে অল্প কয়েকজন শিক্ষকের বেতন নিয়ে সমস্যা হওয়ায় আজ তারা বেতন-ভাতা পাবেন না। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার অথবা সোবার শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু সমস্যার কারণে আজ (বৃহস্পতিবার) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন না। আগামী সপ্তাহের শুরুতেই তাদের বেতন ব্যাংকে পাঠানো হবে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘১০ থেকে ১২ জন শিক্ষক-কর্মচারীর বেতনের অর্থ ফেরত নিতে হবে। এটি এর আগে কখনো হয়নি। এজন্য আজ বৃহস্পতিবার বেতন দেওয়া সম্ভব হচ্ছে। তবে আগামী মঙ্গলবারের মধ্যে তারা বেতন-ভাতা পাবেন।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ২০ হাজার পিস ইয়াবা মিললছাত্রী হোস্টেল কক্ষে, আটক ছাত্রী
- প্রাথমিকের সব শিক্ষক পাচ্ছেন এআই প্রশিক্ষণ
- ‘শাড়ির আঁচল উড়িয়ে’ ভিডিও বানানো সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক
- যে কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD