স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
টিবিসি ডেস্ক :: খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে রানীচাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শুক্রবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের (২৩) মৃত্যু হয়। তিনি উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় রানীচাপুর এলাকায় দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবার মুখোমুখি সংঘর্ষে জড়ায়। থেমে থেমে সারা দিন ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষে এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন ও অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে।
সংঘর্ষে নিহত ব্যক্তির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে রানীচাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
- শিক্ষককে বাড়িতে ঢুকে গুলি
- স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
- যে কারনে ১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফের ১০ কোটি টাকা আত্মসাৎ
- শিক্ষকদের বদলি নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি
- স্কুল ভর্তিতে নতুন নিয়ম
- শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী
- সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন, পদোন্নতি, বদলি নিয়ে নতুন নীতিমালার ঘোষণা
- নিয়োগে অনিয়মে ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
- শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ছাড়া কোনো ‘অফ ডে’ রাখার সুযোগ নেই: ত্রাণমন্ত্রী
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD