সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন, পদোন্নতি, বদলি নিয়ে নতুন নীতিমালার ঘোষণা
টিবিসি ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমন্বিত নীতিমালা ও প্রশাসনিক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এই নীতিমালায় সংশ্লিষ্টদের পদোন্নতি, বদলি, বেতন-স্কেলসহ চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বৃহস্পতিবার ঢাকা পিটিআইয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ ঘোষণা দেন। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহি আরো সুসংহত হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারব্যবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অধিকাংশ সমস্যার সমাধান করা সম্ভব।
তিনি বলেন, আমরা শুধু স্কুলে শিশুদের উপস্থিতি চাই না, আমরা চাই প্রতিটি শিশু স্কুলে এসে শিখুক। একটি শিশুও যদি বিদ্যালয়ে গিয়ে না শেখে, তাহলে আমাদের সাফল্যের গল্প অসম্পূর্ণ থেকে যাবে।
কর্মশালায় বিদ্যালয় পরিচালনায় কার্যকর নেতৃত্ব, প্রশাসনিক জবাবদিহি, দলগত কাজ এবং কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ব্যবস্থাপনা ও নেতৃত্বকে আরো দক্ষ, দায়িত্বশীল ও কার্যকর করে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
- শিক্ষকদের বদলি নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি
- স্কুল ভর্তিতে নতুন নিয়ম
- শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী
- সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন, পদোন্নতি, বদলি নিয়ে নতুন নীতিমালার ঘোষণা
- নিয়োগে অনিয়মে ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
- শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ছাড়া কোনো ‘অফ ডে’ রাখার সুযোগ নেই: ত্রাণমন্ত্রী
- প্রধান শিক্ষক নিয়োগে পিএসসি’র সঙ্গে আলোচনা শুরু: ববি হাজ্জাজ
- প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু কবে
- পেছাচ্ছে এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD