সেপ্টেম্বার ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

 তিন হাজার ৯৫ শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল 

  • Views: 141
  • Share:
সেপ্টেম্বার ৩, ২০২৬ ১৬:৪৬ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার ৯৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সেপ্টেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ১৮১, চট্টগ্রামের ৩২১, কুমিল্লার ২৯৬, ঢাকার ৪৪৪, খুলনার ৪৯৩, ময়মনসিংহের ৩২১, রাজশাহীর ৫২৯, রংপুরের ৩৫৭ এবং সিলেটের ১৫৩ জন রয়েছেন।

এছাড়াও নতুন করে ৬৪৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হচ্ছে এবং উচ্চতর স্কেল দেয়া হচ্ছে দুই হাজার ৩৭১ জনকে।

user
user
Ad
Ad