প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগে ভাইভার বোর্ড গঠন নিয়ে সর্বশেষ
টিবিসি ডেস্ক :: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য নিয়োগের জন্য ভাইভা পরীক্ষায় ১২ বা ১৪টি বোর্ড গঠন করা হতে পারে। এ নিয়ে দ্রুতগতিতে এনটিআরসিএর প্রস্তুতিও এগিয়ে চলছে বলে জানা গেছে। প্রার্থীদের চাপ কমাতে সকাল ও বিকেল—দুই ব্যাচে ভাইভা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এনটিআরসিএর একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন করে প্রার্থী ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেই হিসাবে প্রতিদিন প্রায় সাড়ে চারশো জনের মতো প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে হতে পারে বলে জানা গেছে।
ভাইভা পরীক্ষার জন্য সকাল ও বিকেলে পৃথক ব্যাচ রাখার পরিকল্পনা করা হয়েছে। এতে প্রার্থীদের ভাইভা ধাপে ধাপে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে বোর্ডগুলোর কার্যক্রম করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের ।
তবে বোর্ড গঠন, ভাইভার তারিখ, সময়সূচি এবং প্রার্থী বণ্টন—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে বিস্তারিত আপডেট দৈনিক শিক্ষাডটকমের মাধ্যমে জানতে পারবেন।
- প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
- এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
- স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, নীতিমালা প্রকাশ
- সরকারি স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
- প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফেরানো নিয়ে সংঘর্ষ
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- ৩ মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি অকৃতকার্যদের ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
- শিক্ষার্থীদের ১৩০ স্বর্ণপদক গায়েব
- রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা, ২ আসামির ডিএনএ শনাক্ত
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD